আমীরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
আমীরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ মিছিল
আমীরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ মিছিল।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজ বিকেল ৪.৩০টায় একটি শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাগেশ্বরী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান। উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর আমীর মাওলানা মকবুল হোসাইন, সেক্রেটারি বেলাল মাস্টার, জেলা সুরা সদস্য মাওলানা আফজাল হোসেন এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
পড়ুন>> বিরলে জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত আসাদুলের মরদেহ কবর থেকে উত্তোলন
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আমীরে জামায়াতের সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, “এ সফর দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।” তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
আগামী ২৪ জানুয়ারি ড. শফিকুর রহমানের কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























