আজ ৪ জুন ২০২৫: ঢাকা মহানগরীতে কোথায়; কার কী কর্মসুচী? : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ৪ জুন ২০২৫: ঢাকা মহানগরীতে কোথায়; কার কী কর্মসুচী? : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

আজ ৪ জুন ২০২৫: ঢাকা মহানগরীতে কোথায়; কার কী কর্মসুচী?

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
ঢাকায় আজ কোথায় কী কর্মসুচী?

 

 

আজ ৪ জুন ২০২৫: ঢাকা মহানগরীতে কোথায়; কার কী কর্মসুচী?

 

 

সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বুধবার (৪ জুন) মহানগরীতে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

শিক্ষা উপদেষ্টা:

বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন:

বিএনপি:

বেলা ১১টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

গণসংহতি আন্দোলন:

বেলা সাড়ে ১১টায় হাতিরপুল দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পর্যালোচনায় সংবাদ সম্মেলন করবে গণসংহতি আন্দোলন। এতে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, মনির উদ্দিন পাপ্পু সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দিপক কুমার রায়।

গণঅধিকার পরিষদ:

বেলা সাড়ে ১১টায় পুরানপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করবে গণঅধিকার পরিষদ। এ সময় থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

আইসিএবি:

কারওয়ান বাজারে সিএ ভবনে দুপুর ২টায় বাজেটে ভ্যাট, কর, আবগারী শুল্ক ও রাজস্ব আহরণসহ ফাইন্যান্স বিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক মূল্যায়ন নিয়ে প্রেস কনফারেন্স করবে আইসিএবি।

অর্থ উপদেষ্টা:

সচিবালয়ে বেলা ১১টায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পরে বেলা সাড়ে ১১টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!