অথই নূরুল আমিনের নেত্রকোনা ২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান
- আপডেট সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে
অথই নূরুল আমিনের নেত্রকোনা ২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সে উপলক্ষ্যে আজকে সংসদীয় আসন ১৫৮ নেত্রকোনা ২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন ফরম সংগ্রহ করে আমার পক্ষে একদল প্রতিনিধি পার্টি অফিসে জমা দিয়েছেন।
আমি প্রধানমন্ত্রীর মানব সম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থের লেখক ( প্রথম খন্ড থেকে দশম খন্ড ) যে বইটি দেশের সকল শ্রেণি পেশার মানুষের স্বপ্ন পূরণের ইঙ্গিত দেয়া হয়েছে ।
তাছাড়া বঙ্গবন্ধু বাংলাদেশের প্রাণ কাব্য গ্রন্থের লেখক আমি। সভাপতি বঙ্গবন্ধু জাতীয় কবিতা পরিষদ। দেশের অন্যতম বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষাবন্ধু, নব্বই দশকের মানবতার কবি, মুক্তচিন্তার কলাম লেখক, দেশে বিদেশে অসংখ্য সংগঠনের উপদেষ্টাও পৃষ্ঠপোষক।
এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার নিয়মিত লেখক এবং অনেক পত্রিকার উপদেষ্টা।
মুল কথাটি হলো আপনার এলাকার একজন যদি যোগ্য থাকেন। তিনি যদি দেশ প্রেমিক হন অথবা চৈতন্য জ্ঞানে জ্ঞানী থাকেন। তাহলে অত্র এলাকায় যেমন থাকবে শান্তি শৃংখলা তেমনি হবে উন্নয়ন।
বাংলাদেশে একমাত্র একজন এমপিই সংসদে কথা বলতে পারেন। জনগণের সুখ দুঃখের কথা বলার একমাত্র অধিকার থাকে একজন এমপির।
দেশের শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে এবং দেশের সুবিধা অসুবিধা নিয়ে সংসদে নতুন নতুন আইন পাশ হয় এমপিগণের একতা এবং সহমতের ভিত্তিতে।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশের অনেক এমপি সংসদ অধিবেশন চলা অবস্থায় অনেকেই উপস্থিত থাকেন না। অনেকে উপস্থিত থাকলেও সংসদে নিজ আসন নিয়ে বা জাতীয় কোনো সমস্যা নিয়ে কোনো কথা বলেন না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ পযর্ন্ত তিন হাজারেরও বেশি ফরম বিক্রি হয়েছে এর মানে কি? এর মানে হলো সবাই এমপি হতে চাই। এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই ভাবনার বিষয়।
আমি মনে করি প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট যোগ্য প্রার্থী বাছাই করে বের করা খুবই জরুরি।
পরিশেষে আমি ও সকলের কাছে দোয়া প্রার্থী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















