২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব‍্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে  আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) মিতু আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের বাড়ুইটারী  গ্রামে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় জিয়ারুল। পরে পুলিশ তাকে ধরার জন‍্য ধাওয়া করে পার্শ্ববর্তী ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে আটক করে।

এসময় দুটি কালো রঙের ব‍্যাগে থাকা ২৩ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব‍্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আজ (বৃহস্পতিবার) কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!