সুনামগঞ্জ জুবিলী মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ জুবিলী মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

সুনামগঞ্জ জুবিলী মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জ জুবিলী মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে

সুনামগঞ্জে জুবিলী মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে

জেলার ইতিহাসে এই প্রথম বারের মতো বৃহত্তর পরিসরে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর) মাঠে দু”দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চলছে।

বৃহস্পতিবার ও আজ শুক্রবার সৎসঙ্গ বাংলাদেশ সংসদ বিহার পূর্ব নতুনপাড়া সুনামগঞ্জের আয়োজনে শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত প্রার্থনা,নামজপ, আলোচনা সভা ও ধর্মীয় ভক্তিমূলক গান পরিবেশন করা হচ্ছে।

অনুষ্ঠান চলবে আজ বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অনুকূল ঠাকুর ভক্তদের প্রদচারনায় মুখর হয়ে উঠে বালুর মাঠটি।

মাঠে হাজারো ভক্তের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে। মেডিকেল সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।

সৎসঙ্গ বাংলাদেশ সংসদ বিহার পূর্ব নতুনপাড়া সুনামগঞ্জের সাবেক সাধারন সম্পাদক অসিত কুমার দাসের সভাপতিত্বে ও শিক্ষক নেতা সজল দাসের সঞ্চালনা করেন।

এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পীযূষ কান্তি দাস মানিক,সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন একজন সত্যিকারের মানুষ হিসেবে আমরা সবাই একে অপরের ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখা দরকার।

যুগে যুগে মহামানবরা অবতার রুপে এই পৃথিবীত আর্বিভাব করেছেন।

মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য তাই মানবতার ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। দীর্ঘকাল ধরে চলে আসার সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট আছে। তা সবসময় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে শিল্পরা ভক্তিমূলক ধর্মীয় গান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!