সুনামগঞ্জে পৌর কাউন্সিলরের হামলায় ব্যবসায়ী আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে পৌর কাউন্সিলরের হামলায় ব্যবসায়ী আহত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

সুনামগঞ্জে পৌর কাউন্সিলরের হামলায় ব্যবসায়ী আহত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
সুনামগঞ্জে পৌর কাউন্সিলরের হামলায় ব্যবসায়ী আহত

সুনামগঞ্জ পৌর শহরে কাউন্সিলার আহমদ নুর এর হামলায় ব্যবসায়ি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ৮ টায় শহরের মল্লিকপুরস্থ ভোজন রেস্টুরেন্টের সামনে ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ির নাম ভানুদেব (৫৬)। সে মধ্যবাজার এলাকার দিগেশ চন্দ্র দেবের ছেলে।

অভিযোগ মাধ্যমে জানা যায়, ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলার আহমদ নুর ১০/১২ জন সন্তাসী প্রকৃতির লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভানুদেবকে রক্তাক্ত কাটা জখম করেছে।

আহতের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন।

আহত ভানুদেব প্রতিবেদককে জানান, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ি। ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলার আহমদ নুর ১০/১২ জন সন্তাসী নিয়ে আমাকে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় মামলা করেছি। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত আসামীকে গ্রেফতার করেননি।

আহমদ নুর গত কয়েক মাস আগে ধষর্ণ মামলায় দীর্ঘ প্রায় এক মাস জেল কেটে অস্থায়ী জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। আমি তার বিরুদ্ধে মামলারুজু করায় আমার পরিবারবর্গকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ভানুদেব এর মামলা রুজু করা হয়েছে। আমাদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!