সুনামগঞ্জে "দৈনিক হাওরাঞ্চলের কথা" এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে "দৈনিক হাওরাঞ্চলের কথা" এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সুনামগঞ্জে “দৈনিক হাওরাঞ্চলের কথা” এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে “দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকা”র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাইটিভি জেলা প্রতিনিধি আবু হানিফের উপস্থাপনায় অনুষ্ঠিত  এ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ও বীরমুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি একে মিলন আহমদ, সাধারন সম্পাদক ও আমার বার্তা’র জেলা প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ, দৈনিক সকালের সময় প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, আরটিভি জেলা প্রতিনিধি শহীদনুর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় এড.নুর হোসেন, একুশে টিভি জেলা প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল এস জেলা প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক হাওরাঞ্চলের কথা’ বার্তা সম্পাদক আলাউর রহমান, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি বিপলু রঞ্জন দাস, দৈনিক বাংলাদেশের সমাচার জেলা প্রতিনিধি মোশারফ হোসেন লিটন, দৈনিক আলোর বার্তার প্রতিনিধি আলী হোসেন, আমাদের সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার তুষার আহমদ টিপু প্রমুখ উপস্থিত  ছিলেন।অনুষ্ঠান শেষে কেক কেটে দৈনিক হাওরাঞ্চলের কথা’র ৫ম বর্ষপুর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উৎযাপন করা হয়।

এ সময় বক্তারা বলেন,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আপসহীন শ্লোগানকে ধারন করে হাওরপাড়ের মানুষের নানান সমস্যা,সম্ভাবনার পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ইতিমধ্যে পত্রিকাটি সুনামগঞ্জ জেলার পাঠকের চাহিদা পুরণ করে সিলেট বিভাগের ৪২টি উপজেলার পাঠকের কাছে পৌছাতে সক্ষম হয়েছে। দৈনিক হাওরাঞ্চলের কথা’র সুনামগঞ্জের পারিপার্শ্বিকতার সাথে সামঞ্জস্য পুর্ণ হওয়ায় এর নামকরণ স্বার্থক হয়েছে। সকল বাধা বিপত্তি এড়িয়ে দৈনিক হাওরাঞ্চলের কথা’ দুর্বার গতিতে এগিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!