সহিংসতায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে
সহিংসতায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধানমন্ত্রী
সহিংসতায় আহতদের খোঁজ নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এরপর আহতদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
হামলার নৃশংসতার কথা শুনে এবং আহতদের শরীরে আঘাতের তীব্রতা দেখে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এর আগে গত শনিবার (২৭ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরও আগে গত শুক্রবার (২৬ জুলাই) সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তথ্য সুত্র ও ছবি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























