সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২১:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মরহুম এডঃ মতিয়র রহমান তালুকদার এর নামীয় প্রতিষ্ঠিত দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ মার্চ বীর মুক্তিযোদ্ধা মরহুম এডঃ মতিয়র রহমান তালুকদার স্কুল এ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৪১, জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ও পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
এতে এডভোকেট মতিয়ার রহমান তালুকদার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ জাহান দ্বিজু সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথী হিসেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান তালুকদার নিপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক স্বাগত বক্তব্য রাখেন।
শিক্ষার্থী ও সুধী সমাবেশ পরিচালনা করেন শিক্ষক রাশেদুজ্জামান ডালিম।
এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শির্ক্ষ্থী, শিক্ষার্থীর অভিবাবক , শিক্ষক –কর্মচারীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পড়ুন>>রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা
পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সুধী সমাবেশ শেষে এক মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























