সরাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

সরাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
সরাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী কে (১২) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানা ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার, মামলার বাদী ছাত্রীর মামা ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ছাত্রীর বাবা-মা প্রবাসে থাকে। প্রতিদিনের ন্যায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সে বিদ্যালয়ে যায়। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল। বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কথা বলে এবং বাকি সবাইকে বাড়ি যেতে বলে। ওই ছাত্রীও স্যারের কথা অনুযায়ী সরল বিশ্বাসে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে। এদিকে বাহিরে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। তখন শিক্ষক মুহিদ মিয়া তাকে ধর্ষণ করে। পরে নিপা বাড়ি গিয়ে কেঁদে কেঁদে তার নানীর কাছে সব বলে। ওই ছাত্রীর মামা রহিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।এ ব্যাপারে শিক্ষক মুহিদ মিয়ার সাথে ০১৯১৭১০৬১২৬/০১৭২১৭৪৫২৪৬ এই ২টি মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল দুটি বন্ধ পাওয়া গেছে।
সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেব।
সরাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের মামা বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে ধরার জন্য দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং অতি শীঘ্রই আসামি ধরতে সক্ষম হব।তথ্য চ্যালেন 69

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!