সমমনা ১২ নেতাকে গ্রীন সিগন্যাল দিল বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক দলের ১২ জন নেতাকে ‘গ্রীন সিগন্যাল’ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব নেতার মধ্যে আছেন নাগরিক ঐক্য, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং অন্যান্য জোটভুক্ত রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
বিএনপি সূত্রে জানা যায়, মূল দল থেকে এবার সব আসনে প্রার্থী দেওয়া হয়নি। বরং জোটের সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের কিছু আসনে প্রার্থী হতে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে, যাতে বিরোধী ঐক্য আরও দৃঢ় হয় এবং ভোটের মাঠে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে।
১. মাহমুদুর রহমান মান্না – বগুড়া-২ (নাগরিক ঐক্য)।
২️. আন্দালিব রহমান পার্থ – ঢাকা-১৭ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি)।
৩️. মোস্তফা জামাল হায়দার – পিরোজপুর-১ (জাতীয় পার্টি-জাফর)।
৪️. শাহাদাত হোসেন সেলিম – লক্ষ্মীপুর-১ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।
৫️.অধ্যাপক রেজাউর রহমান রাজু – রাজশাহী-৩ (গণফোরাম)।
৬️. অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেন বাবলা – ঢাকা-৪ (জাতীয় পার্টি ঐক্য)।
৭️. এমএ কাদের ভূঁইয়া জুয়েল – নরসিংদী-২ (বাংলাদেশ লেবার পার্টি)।
৮️. অধ্যাপক রুহুল আমিন নগরী – কুমিল্লা-৫ (ইসলামী ঐক্যজোট)।
৯️. আব্দুল মালেক রতন – চট্টগ্রাম-৮ (জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা)
১০. হাফিজুর রহমান – ময়মনসিংহ-৯ (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি)।
১১️ মো. আখতার হোসেন – খুলনা-৩ (বাংলাদেশ কল্যাণ পার্টি)।
১২. শাহ আলম সিদ্দিকী – পাবনা-১ (গণঐক্য)।
তিনি আরও বলেন, বিএনপি ধীরে ধীরে আরও কিছু আসনে জোটের প্রতিনিধিদের মনোনয়ন দিতে পারে, যদি রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই কৌশল মূলত বিরোধী ঐক্য ধরে রাখার প্রচেষ্টা। গত নির্বাচনের মতো এবারও যদি দলীয় প্রতীক নিয়ে একাধিক মিত্র প্রার্থী না দাঁড়ান, তবে এটি বিএনপির জন্য ইতিবাচক হবে।
বিএনপি এবার সরাসরি সব আসনে প্রার্থী না দিলেও, জোটভুক্ত ও সমমনা দলগুলোকে ‘গ্রীন সিগন্যাল’ দিয়ে নির্বাচনী মাঠে একধরনের সমন্বিত বার্তা দিচ্ছে। আগামী দিনগুলোতে এই তালিকা আরও সম্প্রসারিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply