লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

 

 

শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়দের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী।

পড়ুন>>আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের টেকসই সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে বিভ্রান্তিকর রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, যারা পেছনে ফ্যানের বাতাসে বসে হাতে হারিকেন নিয়ে গ্যাস-বিদ্যুতের দাবি তুলছেন, তা কেবল হঠকারিতা। সরকার তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার এলএনজি টার্মিনাল বসানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল, যার প্রভাব এখন অনুভূত হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এলাকার লেক পরিষ্কারের মতো কাজগুলো সময়সাপেক্ষ ও কঠিন, কিন্তু সমালোচনা করা সহজ। তিনি সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন, যারা বড় গলায় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বিএনপির নেতাকর্মীরা টিকে ছিল, অথচ সেই সময় তাদের ওপর গুম, হত্যা ও নির্যাতনের খড়গ নেমে এসেছিল। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ’৭১, ’৮৬ ও ’৯৬ সালের মতো ২০২৬ সালেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

পড়ুন>>১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

প্রধানমন্ত্রী আরও বলেন, ধ্বংসাত্মক ও ভাঙচুরের রাজনীতির দিন শেষ হয়েছে। তিনি বিরোধী দলকে উসকানি ও বিভ্রান্তিকর রাজনীতি পরিহার করে জনগণের উপকারে আসে এমন পরিকল্পনা সংসদে উপস্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা তুলে ধরুন, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ঢাকা-১৭ আসনে আমাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। যারা আজ বড় গলায় কথা বলছে এবং মিথ্যাচার করছে, গত ১৭ বছর মানুষ তাদের রাজপথে দেখতে পায়নি।

 

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা ’৭১ সালে ভুল করেছে, ৮৬ সালে ভুল করেছে, ৯৬ সালে ভুল করেছে, আবার ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষ ও দেশের জন্য কাজ করুন; সঠিক কথা বলুন। তাদের বলব, এসব উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসুন।  যু//র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!