রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক প্রাণ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
দুর্ঘটনার ভেঙে যাওয়া ভ্যান।

 

 

 

রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক প্রাণ

 

 

সকালের ব্যস্ততা তখনো পুরোপুরি জমে ওঠেনি। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই ভ্যান নিয়ে বেরিয়েছিলেন আবুল হোসেন (৬১)। কে জানতো?  এ পথই হবে তার জীবনের শেষ যাত্রা! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ভ্যানচালক।

 

;এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি মহল্লার মৃত নয়ন শেখের ছেলে।

পড়ুন>> তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার: ওসির সংবাদ সম্মেলন

 

 

আহতরা হলেন, নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পোয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

 

 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের তথ্য মতে, ঘটনার দিন সকালে আবুল হোসেন তার ভ্যান চালিয়ে শিবদিঘির দিকে যাচ্ছিলেন।

 

 

এসময় মুক্তা সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের করিডোরে তখন স্বজনদের আহাজারি, কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

পড়ুন>> তাড়াশে কালবের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল আমান বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।

 

 

 

 

একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, সঙ্গে ভেঙে দেয় একটি পরিবারের অসংখ্য স্বপ্ন। আবুল হোসেনের মৃত্যুতেও তেমনই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!