সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাণীশংকৈলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (২১ মে) বাড়ির পাশে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে আলতাফুর রহমান (৫৫)নামে এক কৃষক মৃত্যু বরণ করেছেন। আলতাফুর উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া ফারাবাড়ি গ্রামের ভুবন আলীর ছেলে। লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বজ্রপাতে আলতাফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে কৃষক আলতাফুর বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন।
এ সময় বজ্রপাতের শিকার হয়ে মাথার কিছু অংশ ও শরীর ঝলসে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























