ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৫১৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯শে আগস্ট সকাল দশটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহানা পারভীন।

উক্ত সভায় সরকারের সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিষয়ক সকল সুযোগ সুবিধাসহ কীভাবে ও কারা এর আওতায় আসবেন সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়।

এ সময় যুগ্ম সচিব শাহানা পারভীন বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। প্রান্তিক মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ের আইসিটি সেন্টারগুলোকে কাজে লাগানো হচ্ছে।

এইসব সেন্টারে বসে প্রান্তিক পর্যায়ের নাগরিক সার্বজনীন পেনশন স্কিমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেবার আওতায় আসতে একজন নাগরিককে নুন্যতম ১৫ বছর নির্ধারিত হারে মাসিক চাঁদা প্রদান করতে হবে। এর পর সেবা গ্রহীতার ষাট বছর অতিবাহিত হলে ১৫ বছর পর্যন্ত পেনশনের টাকা পাবেন।

দেশের সকল নাগরিককে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আনতে বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। ইউপেনশন ডট গভ ডট সরকারি এই ওয়েব সাইট থেকে সার্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন করা যাচ্ছে।

সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় রাজশাহী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩