রসিক নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শাহনাজের প্রচারণা
- আপডেট সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী জিপ গাড়ী মার্কার শাহনাজ বেগম।
১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড গুলো তিন নম্বর চেকপোস্ট, যুগীপাড়া, শতরঞ্জি পাড়া, নিষ্পেদগঞ্জ, দামোদরপুর, দেওডোবা, বড়বাড়ি, মনোহরপুর, মরিচটারী, ডারার পার, বিনোদপুর, আক্কেলপুর, হরিরামপুর, সূত্রাপুর, ঘাগটপাড়া এলাকা নিয়ে অবস্থিত।
“নির্বাচিত হলে রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদান করব। এই ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করব”
এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৭,৯৬০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র ১৪টি। মোট সংরক্ষিত আসনে কাউন্সিলর পদপ্রার্থী ৫ জন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বড়বাড়ি, মনোহরপুর সরকার পাড়া, এলাকার বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহবান জানান।
এবার তিনি প্রথম বারের মত জিপ গাড়ী মার্কা নিয়ে নির্বাচন করছেন।
এ সময় শাহনাজ বেগম বলেন, আমি সকলের কাছে জিপ গাড়ী মার্কার জন্য দোয়া ও ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘোরাফেরা করছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলবে।
জনগণ যদি আমাকে সংরক্ষিত আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে। তাহলে রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদান করব। এই ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করব।
সেজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী, ভোটার ও শাহনাজ বেগমের শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























