রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার ২১ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা

রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

রংপুরে কোটা বিরোধী আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ প্রায় ২০০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এরই এক পর্যায়ে টিয়ারশেলের সময় আবু সাইদ নিহত হন।

এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশ ও ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!