যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে শিমুল বাগান ও নির্মানাধীন সেতু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে শিমুল বাগান ও নির্মানাধীন সেতু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে শিমুল বাগান ও নির্মানাধীন সেতু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে শিমুল বাগান ও নির্মানাধীন সেতু

 

 

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে শিমুল বাগান ও নির্মানাধীন সেতু

 

 

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলনের কারণে পর্যটন কেন্দ্র শিমুল বাগান, নির্মাণাধীন সেতু এবং আশপাশের অন্তত ২২–২৮টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

 

 

 

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট গভীর রাতে ড্রেজার দিয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন বেড়ে শিমুল বাগান বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে এবং নির্মাণাধীন সেতুর পাঁচটি গার্ডারও ভেঙে পড়েছে।

 

 

ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রাফিয়া বেগম অভিযোগ করেন, রানু মেম্বার তার বাহিনী নিয়ে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে বালু লুট করছে, কেউ বাধা দিলে মারধর ও অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়।

পড়ুন>> সিমান্তে বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ করবে

 

 

যাদুকাটা নদীর ইজারাদার শাহ রুবেল ও নাসির মিয়া জানান, তারা শুরু থেকেই নদীর পাড় কাটার বিরুদ্ধে এবং এখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছেন।

 

শিমুল বাগানের বর্তমান মালিক রাখাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বাবার তিল তিল করে গড়ে তোলা এই বাগান বালু খেকোরা ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনকে বারবার জানানোর পরও বালু সিন্ডিকেট থামছে না।’

পড়ুন>> সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার

 

 

তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহরুক আলম শান্তনু জানান, প্রশাসন বালু উত্তোলন বন্ধে তৎপর রয়েছে। রানু মেম্বার ও হাসানসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং নিয়মিত মোবাইল কোর্ট চালানো হচ্ছে।

 

অভিযোগে রানু মেম্বার, মাসুক সর্দার ও হাসানসহ কয়েকজনের নাম উঠে এলেও রানু মেম্বার অভিযোগ অস্বীকার করেছেন।

 

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘অবৈধ বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬৬টি মামলা এবং ৭০১ জনকে আসামি করা হয়েছে। রানু মেম্বারের বিরুদ্ধেই ১৯টি মামলা রয়েছে। মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের অভিযান ছাড়া এটি পুরোপুরি বন্ধ করা কঠিন।’

আরও পড়ুন>> নওগাঁয় রাতের আধারে ছিনতাই

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক নিজেও অভিযান পরিচালনা করার কথা জানান।

 

 

স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘শিমুল বাগান ও সেতুসহ এই জনপদ রক্ষার জন্য সম্মিলিত পদক্ষেপ দরকার। পুলিশ ক্যাম্প ও কোস্টগার্ড নিয়োগের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি।’

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!