ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে

মোরেলগঞ্জে র‌্যাবের আভিযানে অবৈধ অস্ত্রসহ আটক-২

মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৯:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে র‌্যাবের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক-২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে র‌্যাবের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক-২

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে অভিযান চালিয়ে
অবৈধ অস্ত্রসহ ২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে র‌্যাব-৬। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের নতুন বাজার এলাকায়।

র‌্যাব-৬ খুলনার জেসিও মো. আনোয়ার হোসেনের দায়েরকৃত মামলাসূত্রে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ থানা এলাকায় র‍্যাবের অপারেশন চলাকালীন গত ১৯ এপ্রিল শুক্রবার রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, উপজেলার পঞ্চকন ইউনিয়নের নুতন বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অপরাধ সংগঠনের প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার রাজু শরীফ (৪০) ও মারুফ শরীফ (৫৫) দুটি বস্তা নিয়ে দৌড়ে পালানোর সময় র‌্যাব তাদের আটক করে ফেলে।

এ সময় র‌্যাবের হাতে আটককৃতদের সাথে থাকা বস্তা থেকে দেশীয় তৈরী অচল ২টি পাইপগান, ১টি চাইনিজ কুঠার, ১টি ছোরা  ও ১টি রামদা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আকটকরা হলেন, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরন গ্রামের আ. মজিদ শরীফের ছেলে রাজু শরীফ ও একই এলকার তাহেম আলী শরীফের ছেলে ফারুক শরীফ।

এ বিষয় মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন বলেন, র‌্যাব অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ রাজু শরীফ ও ফারুক শরীফকে আটক করে থানায় সোপর্দ্দ করে এবং এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে র‌্যাবের আভিযানে অবৈধ অস্ত্রসহ আটক-২

আপডেট সময় : ০৯:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪