মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধে ঢাকাগামী বাস চলাচল বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধে ঢাকাগামী বাস চলাচল বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী

মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
মেইল বাস বন্ধের প্রতিবাদে ভূরুঙ্গামারী বাসটার্মিনালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ।

 

 

 

মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

 

 

সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে পালন করা হয় এই কর্মসূচি। সকাল থেকে কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি। এতে ঢাকাগামী যাত্রীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

পড়ুন>> দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী থেকে সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস চালু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই কুড়িগ্রাম বাস মালিক সমিতি আজ সোমবার (১ জুন) থেকে এই মেইল বাস সার্ভিস বন্ধ করে দেন। এর প্রতিবাদে গত ৩০ মে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই মানববন্ধন থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানানো হয়।

 

 

অন‍্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনসহ কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে পারবে না বলে হুশিয়ারি প্রদান করা হয়। কিন্তু সোমবার (১ জুন) থেকে ভূরুঙ্গামারী টু রংপুর মেইল সার্ভিস বন্ধ করে দেন কুড়িগ্রাম বাস মালিক সমিতি। তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

পড়ুন>> গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলা-ভাঙচুর

 

 

 

ঢাকার একটি গার্মেন্টস ফ‍্যাক্টরিতে কাজ করেন সাহিদা বেগম। তিনি জানালেন, এসএন পরিবহনের বাসে সোমবার সকালে একটি টিকেট কেটেছিলেন। কিন্তু সকাল সাড়ে সাতটায় কাউন্টারে এলে জানানো হয় বাস যাবে না। পরে ভাড়ার টাকা ফেরত দিয়ে দেয়। এখন ঢাকায় যাবো কি ভাবে সেটা বুঝতে পারতেছি না।

এসএন পরিবহনের কাউন্টার ম‍্যানেজার জাকির হোসেন এর ভাষ‍্য, আজ সকালে ঢাকার উদ্দেশ্য তাদের কোন বাস ছেড়ে যায়নি। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে।

উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ জানালেন, বিষয়টি সমাধানের জন‍্য কুড়িগ্রাম মটর মালিক সমিতির সাথে বসতে লোক পাঠানো হয়েছে।

 

 

উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা স্থানীয়দের এই আন্দোলনের সাথে একমত পোষণ করেছেন।

আরও পড়ুন>> নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় ৩ জনের মৃত্যু

 

এই আন্দোলনের নেতৃত্বদানকারী ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেছেন, আমরা ভূরুঙ্গামারীবাসী সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ না করে তা চালু রাখার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি আমাদের অনুরোধ রাখেন নাই। আমাদের ন‍্যায‍্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

 

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানের জন‍্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসতে শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কুড়িগ্রাম যাচ্ছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!