মান্দায় ইউএনও' র সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় ইউএনও' র সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

মান্দায় ইউএনও’ র সংবাদ সম্মেলন

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
মান্দায় ইউএনও' র সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে ৪র্থ পার্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে” মান্দা উপজেলা প্রেসক্নাবের” সদস্যদের নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ইউএনও আবু বাক্কার সিদ্দিক জানান, আগামী ২২ মার্চ ৪র্থ পর্যায়ে ১৭৭ জন “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

১ম, ২য় ও ৩য় পর্যায়ের ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ ৪র্থ পর্যায়ে সারাদেশে ৩৯৩৬৫ টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জমি ও গৃহ হস্তান্তর করবেন।

সেই মোতাবেক সারাদেশের ন্যায় মান্দা উপজেলাতেও ৪র্থ পর্যায়ে ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন ১৭৭ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এর মধ্যে ৯৯ টি ক্রয়কৃত জমি ও ৭৮ টি খাস জমি।

তিনি আরো জানান, হাল নাগাদ নিরুপিত তালিকানুযায়ী “ক”শ্রেণীর ১৭৭ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হলে আপাততঃ মান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!