মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁর মান্দা উপজেলার সাবাই এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

স্থানীয়রা জানান, রাতে শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরো দুজনের মৃত্যু হয়। ভারি কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে।

মান্দা থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দূর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলেও জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!