ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড
ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

 

ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারে মাদক দ্রব‍্য (ইয়াবা টেবলেট) সহ জনতার হাতে আটক ব‍্যক্তির ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম‍্যমান আদালত। ওই ব‍্যক্তির নাম আইয়ুব আলী (৫৭)। তিনি তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক ভ্রাম‍্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।

 

 

জানাগেছে, বুধবার বিকেলে ধামেরহাট বাজারে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়।

 

পড়ুন>>দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১

 

 

খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব‍্যক্তিকে নিজেদের জিম্মায় নেন। জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করেন।

এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম‍্যমান আদালতের মাধ‍্যমে আটক ব‍্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

 

পড়ুন>>বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান, মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় আইয়ুব আলীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!