ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ফেরার পথে বর যাত্রীর সাথে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পাড়ি দিতে গিয়ে যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র। রবিবার (০৫ জানুয়ারি ) রাত সাড়ে এগারটার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের পুত্র  হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার  মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়।

রবিবার (০৫  ফেব্রুয়ারি ) রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদী পারি দেওয়ার সময় বাজি ধরে বরের ফুফাত ভাই বাবুল।

৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেয় সে। কিছু দূর সাতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে  পানিতে তলিয়ে যায় বাবুল।
রাত থেকে আজ (সোমবার) সকাল সাড়ে দশটা পর্যন্ত নদীর বিভিন্ন জায়গাতে খোঁজে বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায় নাই।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস  এর ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

2 responses to “ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজিতে রাতে নদী সাঁতার দিয়ে পার হতে গিয়ে যুবক নিখোঁজ ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!