চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার ক্যারোলিনা উপকূলে একটি সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়। পড়ুন>>যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা ‘গোয়েন্দা’ বেলুন: গতিবিধি ও কার্যক্রম যাচাই করতে পেন্টাগনের যুদ্ধবিমান

নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মকর্তা জানান, বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট ওপরে উড়ছিল। আনুমানিক এটি প্রায় তিনটি স্কুল বাসের সমান।

গত সপ্তাহে দেশটির আকাশসীমায় বেলুনটির উপস্থিত লক্ষ্য হওয়ার পর থেকেই তা নামানোর জন্য চাপের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া চীনা বেলুনটি একটি ওয়েদার ডিভাইস বলে দাবি চীনের। নিজেদের কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ও দুঃখও প্রকাশ করে মন্ত্রণালয়।

তবে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা মনে করেন, এটি বেশি উঁচুতে বেড়াতে সক্ষম একটি গোয়েন্দা উপকরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!