ভূরুঙ্গামারীতে ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারীতে ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা
বক্তব্য দিচ্ছেন সোনাহাট ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হারুন অর রশীদ প্রিন্স।

 

 

ভূরুঙ্গামারীতে ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা

 

ভূরুঙ্গামারীতে বেসরকারি শিক্ষকদের ১৫℅ বাড়ি ভাড়া আদায় আন্দোলনে ঢাকায় গমনকারীদের সংবর্ধনা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের ১৫% বাড়ি ভাড়া আদায়ের সফল আন্দোলনে উপজেলা থেকে ঢাকায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 

শনিবার ( ২২ নভেম্বর ) সকাল ১১ ঘটিকায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদ( স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর) ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ীদের হুমকির বিরুদ্ধে মানববন্ধন

 

 

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ।

 

 

অনুষ্ঠানে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মইদাম কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম, তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সামাদ নগর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কামিমুদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

শিক্ষক কর্মচারীদের আনন্দলোনে অংশ নেওয়া ৮০ জনকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!