সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে হাতি দিয়ে চাঁদাবাজি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬০৬১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে হাতি দিয়ে চাঁদাবাজি
ভূরুঙ্গামারীতে হাতি দিয়ে চাঁদাবাজি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাতি দিয়ে রাস্তা ঘাটে মানুষ ও যানবাহন আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চলন্ত ট্রাক, ভটভটি, প্রাইভেটকার, মোটর সাইকেল ও অটোরিকশা থামিয়ে এবং রাস্তার পাশের দোকানপাট থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের কারণে চরম বিড়ম্বনায় পড়েছে রাস্তায় চলাচলকারি লোকজন ও ব্যবসায়ীরা। গত দুই দিন থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে দাড়িয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় সরেজমিনে গিয়ে দেখা যায় সোনাহাট রেল সেতুর পাশে রাস্তায় চলাচলকারি যানবাহন আটকিয়ে এবং সন্ধ্যায় ভূরুঙ্গামারীর জামতলা এলাকার দোকানপাটে হাতি সুর উচিয়ে সালাম দিচ্ছে। এর বিনিময়ে টাকা নিয়ে হাতির পিঠে থাকা লোকের নিকট জমা দিচ্ছে। টাকা না দিলে পথ রোধ করে দাড়িয়ে থাকছে হাতি। চাঁদার কবল থেকে মুক্ত নয় রাস্তার পাশের দোকানিরাও। আবার টাকা কম দিলে না নেওয়ার অভিযোগ হাতি পরিচালকের বিরুদ্ধে।
উপজেলার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়কে যানবাহন থামিয়ে এবং দোকানপাট থেকে ইচ্ছে মতো চাঁদা আদায় করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পথচারি ও ব্যবসায়ীরা।
বিস্তারিত আসছে….
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























