ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে সমাবেশ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ: প্রতীকহীন ভোটে বাড়ছে দায়বদ্ধতা মাধবপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজনৈতিক মিথ্যা মামলার বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতিতে অটল আজ বসছে ইসির আন্তমন্ত্রণালয় বৈঠক, আলোচনায় স্থানীয় নির্বাচন নগদ লিমিটেডে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ফিলিস্তিনিদের সহায়তায় ৩০ লাখ ডলার অনুদান দিলেন ম্যাকলমোর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ: আবেদন শুরু মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের

ভূরুঙ্গামারীতে জিনের বাদশা আটক 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে জিনের বাদশা আটক 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জিনের বাদশা আটক হয়েছে।

ভূরুঙ্গামারীতে জিনের বাদশা নামের প্রতারক চক্রের গাইবান্ধার এক সদস্যকে সোনার আবরণে একটি নকল মূর্তিসহ আটক করা হয়েছে। আটক ব‍্যক্তির নাম আব্দুর রশীদ (৩৫)। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে ওই ব‍্যক্তিকে আটক করে আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ । পরে তারকাছ থেকে সোনার আবরণে একটি নকল মূর্তি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে জমা দেয়।

ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আটক ব‍্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজান কে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেয় এবং তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।

প্রতারকচক্রের ওই সদস‍্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে আজ সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে আসে।

সন্ধ্যায় বাজারে সন্দেহ জনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। পরে স্থানীয়দের সহায়তায় আটক করে ইপি ভবনে নিয়ে এসে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার পরে ব‍্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে জিনের বাদশা আটক 

আপডেট সময় : ১১:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩