ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী

ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত
ভূরুঙ্গামারীতে আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভুক্তভোগী শিক্ষার্থী।

 

 

ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে।

 

বরখাস্ত হওয়া কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ এবং আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পড়ুন>> টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

অপরদিকে ট্যাগ অফিসার সাইফুর রহমান মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার।
জানা গেছে, বুধবার অনুষ্ঠিত আলিম বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদরাসার একজন অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর কেন্দ্র পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বিষয়টি শনাক্ত করেন।

পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি সহকারী অধ্যাপক মাওলানা মো. মাহবুবুল আলমকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পড়ুন>>১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই

এ বিষয়ে কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন বলেন, “অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমাদের কেন্দ্রে পাঠানো হয়নি। সেটি নাগেশ্বরী কামিল মাদরাসা কেন্দ্রে ছিল। পরে কেন্দ্র পরিবর্তন হলেও সংশ্লিষ্ট প্রশ্নপত্র আর পাঠানো হয়নি।”

তিনি জানান, চলতি পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী কেন্দ্রে এবং ভূরুঙ্গামারীর পরীক্ষার্থীরা নাগেশ্বরী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “পরে প্রয়োজনীয় প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!