ভিতরবন্দ ফাযিল মাদ্রাসায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভিতরবন্দ ফাযিল মাদ্রাসায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের নাগেশ্বরীতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

ভিতরবন্দ ফাযিল মাদ্রাসায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ভিতরবন্দ ফাযিল মাদ্রাসা।

 

 

 

 

ভিতরবন্দ ফাযিল মাদ্রাসায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত

 

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল বিএ মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাটি ১৯৬৮ সালে স্থাপিত হয়ে অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিসহ ফাযিল পর্যন্ত ১৭টি শ্রেণিতে পাঠদান করা হয়। ছাত্রী কমনরুম, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, শিক্ষক মিলনায়তন, অফিসকক্ষসহ কক্ষের অভাবে অফিস কাজ চলে জোড়াতালি দিয়ে।

 

 

অফিস সুত্রে জানাগেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট শিক্ষার্থী সংখ্যা ৪শত ৬জন। শিক্ষক কর্মচারীদের সংখ্যা ৩২জন।

 

পড়ুন>> নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার  জালিয়াতি ও দূর্নীতি

 

এব্যাপারে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া বলেন, আমাদের শ্রেণি কক্ষের অভাবে বিজ্ঞান বিভাগের ক্লাসের সময় অফিস রুমে অথবা গাছের নিচে ও বারান্দায় ক্লাস করতে হয়, কোন কোন সময় ক্লাস হয়ে না। এছাড়াও রুমের ভিতরে টিনের পাটিশন ছোট ছোট রুমে ক্লাস করতে নানামুখি সমস্যা হয়।

 

 

 

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজার রহমান বলেন, অন্য শাখার ক্লাস হলে,আমাদের ক্লাশ থেকে বাহির হয়ে যাওয়া লাগে, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় আমাদের পড়াশোনার ক্ষতি হয়।

 

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান জানায়, প্রয়োজনীয় শ্রেনিকক্ষসহ অন্যান্য কক্ষ না থাকায় কোমলমতি শিশুদের পাঠদান ও অফিস কাজ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে একটি বহুতল ভবন নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!