ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার

ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।

ড. সৈয়দ ফারহাত আনোয়ার তাঁর দীর্ঘ ৩৮ বছরের ক্যারিয়ারে শিক্ষা, গবেষণা এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং আইবিএ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং সিস্টেমস বিষয়ে পিএইচডি লাভ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ড. সৈয়দ ফারহাত আনোয়ারের ৭০টিরও বেশি প্রকাশনা রয়েছে।ব্যবসায় ব্যবস্থাপনা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক তিনি।
তাঁর বিশেষজ্ঞ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কর্পোরেট সামাজিক দায়িত্ব এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবস্থাপনা।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটলার সেন্টার ফর মার্কেটিং এক্সেলেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও, তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার।তিনি বলেন,‘আমি আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মী সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শক্ত ভিত্তিকে আরো মজবুত করতে চাই। একই সাথে এই বিশ্ববিদ্যালয় যেন সৃজনশীলতা, ক্রিটিকাল থিংকিং এবং সামাজিক দায়বদ্ধতাকে আরো উৎসাহিত করতে পারে তেমনই একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ করতে সৃষ্টি করতে চাই।’

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ব্যাপক অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিকে অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।’

ব্র্যাক ইউনিভার্সিটিতে ড.সৈয়দ ফারহাত আনোয়ারের যোগদান বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং সমাজের প্রতি এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। এবং সেই সাথে এটি বাংলাদেশের উচ্চ শিক্ষায় ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকাকে আরও মজবুত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!