ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ, ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
স্প্রিং ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শুরু হলো। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারহাত আনোয়ার শিক্ষার্থীদের বিনয়ী ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের সবার আগে এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। আমাদের সবাইকে নিজের সুপ্ত সম্ভাবনাগুলোকে চিনতে শিখতে হবে এবং সেগুলোকে কাজে লাগিয়ে নিজেকে অনন্য করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সমৃদ্ধ ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর শিক্ষাদর্শনের সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়। অডিও-ভিজ্যুয়ালে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি অঙ্গীকারকে সবার সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, প্রক্টর ড. রুবানা আহমেদ, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর প্রফেসর শায়লা সুলতানা এবং ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন।

পড়ুন>> নাগেশ্বরীতে ব্র‍্যাক এর আয়োজনে “আমি হব” প্রতিযোগিতা ২৪ অনুষ্ঠিত

বক্তারা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অঙ্গীকারকে তুলে ধরেন। তাদের বক্তব্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং তাদের মনে উদ্দীপনা জাগিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির কালচারাল ক্লাব ও ব্র্যাক ইউনিভার্সিটি মনন ক্লাবের সদস্যদের মনোমুগ্ধকর পরিবেশনা শিক্ষার্থীদের মোহিত করেছে। প্রাণবন্ত কনসার্টের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি শেষ হয়। ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে ইতিবাচক অবদান রাখতে সক্ষম করে গড়ে তুলতে কাজ করে চলেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

ব্র্যাক ইউনিভার্সিটি অফিস অফ কমিউনিকেশন্স এর ৬ ফেব্রুয়ারি ২০২৫ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫