বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ
- আপডেট সময় : ০৮:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩৬৩১৫ বার পড়া হয়েছে
বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ
সিলেটের বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনর উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।
পড়ুন>> তিস্তার ভাঙনে দিশেহারা কাউনিয়ার মানুষ: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা উপজেলা প্রশাসনের
সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শাহ ফাউন্ডেশনর চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই শাহ ফাউন্ডেশন গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে শাহ ফাউন্ডেশনর চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















