ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: নিহত ২, বিদ্যুৎহীন হাজারো পরিবার বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে বড় নিয়োগ, আবেদন করুন অনলাইনে জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি এইচএসসি পাসে চাকরির বড় সুযোগ: সরকারি-বেসরকারি খাতে হাজারো পদ ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী মাদারগঞ্জে কিশোরী মেয়েকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

বিমানবন্দরে যাত্রীর পরনের কাপড় পুড়িয়ে পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ

  • আপডেট সময় : ১২:৩৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

বিমানবন্দরে যাত্রীর পরনের কাপড় পুড়িয়ে পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবন্দরে যাত্রীর পরনের কাপড় পুড়িয়ে পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ

আজ শুক্রবার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সারজা থেকে আসা এক যাত্রীর স্বর্ণ মেশানো জামা পুড়িয়ে ৪ কোটি ৬০ লাখ টাকা সমমূল্যের ৪.৪৬ কেজি স্বর্ণ পাওয়া গেছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক যাত্রী মোহাম্মদ শহীদ মিয়া নামে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের সই করা প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সারজা থেকে আসা এক যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার পরনে থাকা পোশাকের পরিমাণ অতিরিক্ত বলে মনে হয়। পরে তার পোশাক খুলে স্ক্যান করা হয়। স্ক্যান করে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের অস্তিত্ব পান
কর্মকর্তারা।

পরে ওই যাত্রীর পরনে থাকা পোশাক পুড়িয়ে অপরিশোধিত ৪ হাজার ৪৬২ গ্রাম সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। জব্দ করা সোনা শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে যাত্রীর পরনের কাপড় পুড়িয়ে পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ

আপডেট সময় : ১২:৩৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪