ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জামায়াতের কথায় কান না দিয়ে কেন্দ্রে গিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দিবেন -বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৯:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৩৫০ বার পড়া হয়েছে

বিএনপি জামায়াতের কথায় কান না দিয়ে কেন্দ্রে গিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দিবেন -বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি জামায়াতের কথায় কান না দিয়ে কেন্দ্রে গিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দিবেন -বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।

বাণিজ্য মন্ত্রী ও রংপুর-৪(কাউনিয়া পীরগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টিপু মুনশি এমপি বলেছেন বিএনপি জামায়তের কথায় কান না দিয়ে উন্নয়নের স্বার্থে আগামী ৭ তারিখ কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন ।

শেখ হাসিনা এ দেশের উন্নয়ন করে দেশকে অনেক অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। যে টুকু উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই হয়েছে। তাই আরেকবার ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানাবেন। আমি আপনাদের দুই লক্ষ ভোট পেয়ে এমপি হয়ে বাণিজ্য মন্ত্রী হয়েছি।

এবার আপনাদের কাছে দুই লক্ষের বেশি ভোট আশা করছি। তিনি বৃহস্পতিবার রাত ৮টায়
আওয়ামী লীগ হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখা আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন।

হারাগাছ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নূরুল হক নুরুর সভাপতিত্বে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, সহ-সভাপতি ও সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন , রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া,হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মোঃ মেনাজ উদ্দিন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, এ এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়ন চাইলে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকার কে ক্ষমতায় আনতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে,বিকালে কুর্শা ইউনিয়ন পরিষদের মাঠে, রাত সাড়ে আটটায় মেনাজ বাজার চত্ত্বরে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি জামায়াতের কথায় কান না দিয়ে কেন্দ্রে গিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দিবেন -বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি

আপডেট সময় : ০৯:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪