ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম

বালিয়াডাঙ্গী সীমান্তে ভোর রাতে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে

  বালিয়াডাঙ্গী সীমান্তে ভোর রাতে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে মোঃ মজিবর রহমান শেখ:ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানির সদর দফতরের ধনতলা সীমান্তের ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানি সদর দফতর ক্যাম্পের ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলারের ২ সাব পিলারের কাছে ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার ধনতলা, ভান্ডারদহ, গ্রামপাড়া, সুভানপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করলেও এলাকাবাসী ঘটনার সততা স্বীকার করেন। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত খন্তী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই ১৮ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াডাঙ্গী সীমান্তে ভোর রাতে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণ

আপডেট সময় : ০৫:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২