বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারের সুক ওয়াকিফে বাজপাখির বেচাকেনা তুঙ্গে, বিক্রি বেড়েছে ৬০ শতাংশ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের

বাবা-মার সাথে ইফতার করা হলোনা আব্দুস সামাদের

সোমবার ১৮ মার্চ সাত রমজান বিকাল আনুমানিক ৫ টা থেকে ৬ টা হবে। বাজার থেকে রোযার ইফতার সামগ্রী কিনে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো রোজাদার আব্দুস সামাদ (১২)। চলতি পথের মাঝে অপরদিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায় সামাদ।

এসময় ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বাবা মায়ের সাথে আর ইফতার করা হয়ে
উঠেনি আব্দুস সামাদের। হয়তো ইফতারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলো তার মা-বাবা। কিন্তু বাড়ি ফেরার বদলে শেষ পর্যন্ত রোজাদার ছেলের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেই পারেনি তার বাবা-মা।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী শ্রীপুর–হলদিবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে আব্দুস সামাদের এ আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!