বাদল অধিবেশনের লোকসভায় যোগ দেবার আবেদন পেলেন রাহুল গান্ধী
- আপডেট সময় : ০৯:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে
বাদল অধিবেশনের শুরুতে লোকসভায় যোগ দেবার আবেদন পেলেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
আজ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধীকে লোকসভার সচিবালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে আগামী বাদল অধিবেশনে তিনি যেন যোগ দেন।
এদিন রাহুল গান্ধী চিঠি পেয়ে পৌঁছে যান লোকসভার সচিবালয়ে। যাবার আগে তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর মুর্তির সামনে তাকে প্রনাম করে লোকসভার সচিবালয়ে পৌঁছে যান।
তার সঙ্গে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ও সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং ইউ পি এ চেয়ারম্যান সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং ভারতের লোকসভার ও ভারতের রাজ্যসভার ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা।
সাথে ছিল ভারতের জাতীয় কংগ্রেসের দিল্লি র এ আই সি সি র নেতৃত্ব। গত ২০১৯,সালে, ভারতের গুজরাট রাজ্যের বিধান সভার নির্বাচনে অংশগ্রহণ করতে সুরাটে যান।
সেখানে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী নামের সাথে কিছু চোরের নাম জড়িত থাকার কথা বলেন। এই ঘটনার পর বি জে র গুজরাট এর নেতা পুরনেশ মোদী ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেন সুরাট নিন্ম আদালতে।
দুই বছর পর রাহুল গান্ধীর বিরুদ্ধে রায় দেন সুরাট নিন্ম আদালতের বিচারক ও রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ করার জন্য একটি আবেদন করেন বি জে পি নেতৃত্ব।
ভারতের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাহুল গান্ধীর লোকসভার সদস্য পদ খারিজ করে দেন। এর পর দীর্ঘদিন ধরে গুজরাট রাজ্যের হাইকোর্টে আইনি লড়াই শুরু হয়।
গুজরাট রাজ্যের হাইকোর্টে রাহুল গান্ধী আবেদন কে খারিজ করে দেন। তার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছে একটি রিট আবেদন করেন।
এবং ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই এস চন্দ্রচূড় ডিভিশন বেঞ্চ রাহুল গান্ধী কে লোকসভার সদস্য পদ ফিরিয়ে দিতে নির্দেশ দেন।
ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী র জয় হবার পর তাকে আজ ভারতের লোকসভার সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়।
আজ রাহুল গান্ধী দুপুর বেলায় লোকসভার সচিবালয়ে পৌঁছে যান। এবং আগামী বাদল অধিবেশনে তিনি যোগ দেবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























