ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসা গবেষণায় আরও বড় পরিসরে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে তিনি এই গুরুত্ব তুলে ধরেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার বিষয়গুলোকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, কর্মসংস্থানমুখী শিক্ষা বিস্তার, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরি, পরিবারভিত্তিক সামাজিক সহায়তা এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

একজন চিকিৎসক হিসেবে নিজের ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতার আলোকে ডা. জুবাইদা বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা বর্তমানে সময়ের দাবি। তিনি বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা স্মরণ করে জানান, দুই দেশের অর্জিত জ্ঞান ও সক্ষমতাকে সমন্বিত করে স্বাস্থ্য খাতের নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব। শিশুদের সঠিক বিকাশে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী অর্থনীতি, টেকসই সামাজিক ব্যবস্থাপনা এবং মানসম্মত শিক্ষার পাশাপাশি দারিদ্র্য ও সহিংসতা থেকে সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য কূটনীতির বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্বব্যাপী আন্তঃসংযোগ বৃদ্ধির বর্তমান প্রেক্ষাপটে ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে এই কূটনীতি এক শক্তিশালী মাধ্যম হতে পারে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদানকেও তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

তিনি জানান, উপযুক্ত স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন, স্বাস্থ্য গবেষণার আধুনিকায়ন এবং উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কাজের প্রশংসা করে তিনি বাংলাদেশে তাদের কার্যক্রমের পরিধি বাড়ানোর অনুরোধ জানান।

স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ফাউন্ডেশনকে অর্থায়নসহ সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও দীর্ঘমেয়াদী টেকসই সেবা নিশ্চিত করার যেকোনো উদ্যোগে বাংলাদেশ সরকার সব সময় পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত। সেমিনারটিতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ উভয় দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

আপডেট সময় : ০৭:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬