ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এক প্রশ্নের জবাবে মিলার বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই এবং আন্দোলনকারী যে কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই, যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে। সব ক্ষেত্রেই আমরা সহিংসতার নিন্দা জানাই।

মিলার আরও বলেন, আমরা চাই সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের স্বাধীনতার চর্চার সুযোগ পায়, সেভাবে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতার চর্চার সুযোগ পাক। তারা তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার পাক। তাই আমরা আন্দোলনকারী, নাগরিক এবং সরকার সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই।

এ সময় সাংবাদিক নরসিংদীর জেল থেকে পালানো ৯ জঙ্গির বিষয়ে মিলারের মন্তব্য জানতে চান। তবে এ বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।

অন্য প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প অনুসন্ধানের বিষয়েও আমরা জানিয়েছি। ঢাকার মার্কিন দূতাবাসে অজরুরি কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান করার অনুমতি দিয়েছি।

পড়ুন>>কোটা সংস্কার আন্দোলন বিক্ষোভ দমন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার ও অন্য সেবা প্রদানে দূতাবাস খোলা রয়েছে। নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের যে কোনো বিষয়ে আলোচনা করতে দূতাবাসে যোগাযোগ করতে আমরা উৎসাহিত করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আপডেট সময় : ১২:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪