ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ছাগল-হাঁস পালনের অভিযোগে ফার্মাসিস্ট পলাশকে শোকজ ধামরাইয়ে ব্যাটারি কারখানায় লকার ভেঙে ৭০ লাখ টাকা লুট ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন ন্যাম ভবন থেকে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে বড় নিয়োগ নাগোয়ায় বর্ণাঢ্য উদ্বোধনে ২০তম এশিয়ান গেমস, লড়বে টিম কাতার তিন দফা দাবিতে রাজপথে সিকৃবি ও গবি শিক্ষার্থীরা সৌদিতে হুতি হামলা: প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত আঙ্কারা ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০

কোটা সংস্কার আন্দোলন বিক্ষোভ দমন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন বিক্ষোভ দমন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলন বিক্ষোভ দমন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের ওপর পুলিশ অস্ত্রের ব্যবহার করেছে। এমন অভিযোগ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে সংস্থাটি।

বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় সেখানে মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব ভিডিও এবং আলোকচিত্র পেয়েছে সেগুলো যাচাইবাছাই ও বিশ্লেষণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করে। এ ক্ষেত্রে বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ৩টি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ও এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরসে মুচেনা বলেছেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার ও এর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমনাভিযান এবং যোগাযোগব্যবস্থার ওপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে।

অ্যামনেস্টি বলছে, তারা ঢাকার সাভার, বাড্ডা ও রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা ৩টি ভিডিও যাচাই করেছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে সহিংসতার শিকার হয়ে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি জানিয়েছে লন্ডনভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোটা সংস্কার আন্দোলন বিক্ষোভ দমন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

আপডেট সময় : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪