বগুড়ায় নিসচার প্রস্তুতি সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বগুড়ায় নিসচার প্রস্তুতি সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

বগুড়ায় নিসচার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাহালু (বগুড়া ) থেকে আরমান হোসেন ডলার
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
বগুড়ায় নিসচার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়ায় নিসচার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

নিরাপদ সড়ক চাই ( নিসচা) বগুড়া জেলা শাখার মাসিক প্রস্তুতি মূলক সভা শনিবার দুপুর ২টায় শহরের অভিজাত এলাকায় লিটল গার্ডেন চাইনিজ ক্যাফে এ্যান্ড রেষ্টুরেন্টে নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে ও রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাস ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি কার্যক্রম পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সৈয়দ এহসান-উল হক কামাল এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলার শাখার সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ স্বপ্না চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম রিমন,

প্রচার সম্পাদক ইমরান তালুকদার নিপু, নির্বাহী সদস্য কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু, শহিদুল ইসলাম, আব্দুল গফুর, সদস্য আরমান হোসেন ডলার, রবিউল ইসলাম সোহাগ, আরিফ রহমান, এ্যাডভোকেট রোমানা ইসলাম মায়া, কোহিনূর বেগম প্রমূখ।

শেষে মরহুম ভাইস-চেয়ারম্যান এহসান – উল হক কামালের আত্মার মাগফিরাত করে দোয়া পরিচালনা করেন নিসচা কাহালু উপজেলার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!