ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয়

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হয়ে হাওরের মাছ খাবেন 

সৃষ্টি নিউজ
  • আপডেট সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হয়ে হাওরের মাছ খাবেন 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হয়ে হাওরের মাছ খাবেন।

দীর্ঘ দুই যুগ পর আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফর আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী দুপুরের খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন।

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মিঠামইনে চলে আসবেন। ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মিঠামইনে আসবেন।

প্রধানমন্ত্রী প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে হাওরের বিভিন্ন প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে। প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন।

অষ্টগ্রামের সেই পনির গণভবনে মাঝে-মধ্যেই পাঠানো হয়। প্রধানমন্ত্রী সঙ্গেও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে দেওয়া হবে।

পরে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেখানে তিনি বর্তমান সরকারের উন্নয়ন-কর্মকাণ্ড জনতার মাঝে তুলে ধরে বক্তব্য দেবেন।

রাষ্ট্রপতিপুত্র আরও জানান, মিঠামইনে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পুরোদমে চলছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই হাওরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। প্রধানমন্ত্রী হাওরে আসছেন এটাই আমাদের বড় পাওয়া।

জানা গেছে, প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকে কেন্দ্র করে জেলার ১৩ উপজেলায় দফায় দফায় প্রস্তুতি সভা করা হয়েছে।

সেখানে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হয়ে হাওরের মাছ খাবেন 

আপডেট সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩