ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্পিকার হাফিজ উদ্দিন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকালে টোকিওতে থাকছেন না সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। গুরুতর অভিযোগ ওঠার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তড়িঘড়ি তাকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী সরকারপ্রধানের সফরকালে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত সার্বিক আয়োজন ও দেখভাল করলেও, এক্ষেত্রে তাকে ঢাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাকে পুনরায় জাপানে দায়িত্ব পালনে পাঠানো হবে কি না, তা নিয়েও সরকারের নীতি নির্ধারকদের পর্যালোচনার খবর পাওয়া গেছে। বর্তমানে টোকিওতে অবস্থান করছেন তিনি।

কূটনৈতিক সূত্রের তথ্যমতে, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরকালীন সমস্ত কূটনৈতিক কর্মকাণ্ড ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। এ উদ্দেশ্যে সচিব ইতিমধ্যেই ঢাকা ছেড়ে টোকিও পৌঁছেছেন এবং সফরের সার্বিক বিষয়ে প্রস্তুতি তদারকি করছেন। তবে দাউদ আলীর বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে অভিযোগের বিষয়ে খোলাসা করেনি সূত্র। কিন্তু দাউদ আলীর ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর টোকিওতে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়গুলো প্রাধান্য পাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬