প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় আওয়ামী লীগ নেতা
- আপডেট সময় : ০৫:০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় আওয়ামী লীগ নেতা
বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নিয়েছেন নাশকতা মামলায় কারাগারে থাকা রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজা।
সোমবার দুপুরের নওগাঁ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
রেজাউল করিমের বাবা উজ্জ্বল বিশ্বাস(৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার ভোর সকাল ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। এর কয়েক দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরে আসেন। বিকেল ৫.৪০ মিনিটে তার বাবার জানাযা অনুষ্ঠিত হয়।
পড়ুন>>মহাদেবপুরে শিশু নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার
গত ২০ ফেব্রুয়ারী বিকেলে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে। সম্প্রতি নিয়ামতপুর থানায় করা একটি নাশকতা মামলায় অভিযুক্ত করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, তার বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নেন এবং জানাযার পর আবারও কারাগারে প্রেরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























