ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই

মহাদেবপুরে শিশু নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে শিশু নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী মাদ্রাসা পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক প্রতিবেশী ভাতিজার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনীকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পড়ুন>>সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে দাদা আমিনুল ইসলাম ভুদি সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় এসে জানায়।

পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এ মামলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ভুদিকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে শিশু নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

আপডেট সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫