পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা
প্রতিকী ছবি

 

 

পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্য

 

 

পেটের ব্যথা সহ্য করতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পেটের ব্যথা সহ্য করতে না পেরে বাজারী বেগম (৭০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কাসাত গ্রামে এ ঘটনা ঘটে। বাজারী বেগম ওই এলাকার মৃত টুকুন মিয়ার স্ত্রী।

 

 

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারী দীর্ঘদিন ধরে প্রচন্ড পেটের ব্যথায় ভুগিতেছিল। ঘটনার দিন সকালে বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি দিয়ে ফাঁস লাগা বাজারী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়ে পরিবারের সদস্যরা।

পড়ুন>> সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য আটক

 

চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পরিবারের লোকজন জানান, বাজারী বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। অসহ্য পেটের ব্যথা সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

পরিবার, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জানান, অসহ্য পেটের ব্যথা সহ্য করতে না পেরে বাজারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!