পীরগঞ্জ পৌরশহরে ১০ কোটি ৬৬ লাখ ব‍্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জ পৌরশহরে ১০ কোটি ৬৬ লাখ ব‍্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে চাকরির প্রলোভনে অনৈতিক কর্মকাণ্ড প্রধান শিক্ষকের: হাতেহাতে জনতার হাতে ধরা তিস্তার ভয়াবহ ভাঙনে সুন্দরগঞ্জে নদীগর্ভে শতাধিক ঘরবাড়ি পীরগঞ্জ পৌরশহরে ১০ কোটি ৬৬ লাখ ব‍্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ভূরুঙ্গামারীতে মৃত গরুর মাংস বিক্রির দায়ে কসাই এর জরিমানা দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্য: চার সাবেক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বাংলাদেশ রেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার ব্যবধান ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল

পীরগঞ্জ পৌরশহরে ১০ কোটি ৬৬ লাখ ব‍্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
পীরগঞ্জ পৌরশহরে ১০ কোটি ৬৬ লাখ ব‍্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।

 

 

পীরগঞ্জ পৌরশহরে ১০ কোটি ৬৬ লাখ ব‍্যয়ে ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

 

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের যোগাযোগব্যবস্থায় নতুন গতি আনতে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৭ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

প্রায় ১০ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ২৯০ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও পীরগঞ্জ পৌরসভার প্রশাসক গোলাম রব্বানী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল ও বকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

পড়ুন>>দায়িত্বে অবহেলা ও আদেশ অমান্য: চার সাবেক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন করা হবে। এর মধ্যে বীরগঞ্জ সড়ক, গোদাগাড়ী সড়ক, রঘুনাথপুর কাজী নজরুল ইসলাম সড়ক, ডা. মোস্তফা আহমেদ সড়কসহ বেশ কয়েকটি সংযোগ সড়ক রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় স্থানগুলোতে ড্রেন নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নও করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে পীরগঞ্জ পৌরশহরের দীর্ঘদিনের সড়ক যোগাযোগের নানা সমস্যা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, যান চলাচল ও পথচারীদের স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি পৌর এলাকার সার্বিক নাগরিকসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!