ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে বজ্রপাতে ৫ ইট ভাটার শ্রমিক নিহত

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ২২১ বার পড়া হয়েছে

পীরগঞ্জে বজ্রপাতে ৫ ইট ভাটার শ্রমিক নিহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা রংপুর মহাসড়কের পাশে রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে চকশোলাগাড়ী গ্রামের আবাদী জমিতে গড়ে উঠা ইটভাটায় ইট বানানোর জন্য মাঠ প্রস্তুতের কাজ করার সময় বজ্রপাতে ৫ জন শ্রমিক নিহত হয়েছে।মঙ্গলবার (১১ অক্টোবর ) দুপুরে বকুল মিয়ার (বিইবি) ইট ভাটায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত তারা বকুলের ইট ভাটায় কাজ করছিল।সকাল হতে প্রচন্ড সূর্যের তাপ থাকলেও দুপুরের পর হতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও শ্রমিকগণ কাজ করতে থাকে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই চার জন ও চিকিৎসাধীন অবস্থায় ১ জনসহ মোট ৫ জন নিহত হয়।
নিহতরা হলেন, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার পুত্র নাজমুল(১৮),ইদিলপু ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের পুত্র সিয়াম(২০) , একই গ্রামের আল আমিনের পুত্র শাহাদত(২৫) ও আয়াত আলীর পুত্র রাশেদুল(২৪) , পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসূলপুর গ্রামের বাসিন্দা মেহেদুল (২৫)। নিহত ৪ জনই সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা । নিহত শ্রমিকদের মরদেহ পরিবারের স্বজনরা নিয়ে গেছেন বলে জানা যায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে বজ্রপাতে ৫ ইট ভাটার শ্রমিক নিহত

আপডেট সময় : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২