পরিচালনায় নতুন গল্প নিয়ে ফিরছেন মোস্তাফিজুর নূর ইমরান
- আপডেট সময় : ০৭:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পরিচালনায় নতুন গল্প নিয়ে ফিরছেন মোস্তাফিজুর নূর ইমরান
‘কাইজার’, ‘মহানগর’ ও ‘রঙিলা কিতাব’-এর মতো জনপ্রিয় কাজের সুবাদে অভিনেতা হিসেবে খ্যাতি পাওয়ার পর মোস্তাফিজুর নূর ইমরান নাম লিখিয়েছেন নির্মাণে। এ বছরের শুরুর দিকে ‘জ্বীনের বাচ্চা’ ওয়েব কনটেন্ট দিয়ে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন তার দ্বিতীয় কাজ ‘জাদুকর’।
ইমরান জানান, দীর্ঘ সময় ধরে যেসব গল্প তাকে ভাবিয়েছে, সেগুলোই তিনি দর্শকের সামনে তুলে ধরছেন। এমনকি তার প্রথম কাজের চেয়েও আগে এই ‘জাদুকর’-এর গল্পের কাজ শুরু হয়েছিল। এ কারণেই পরিচালক হিসেবে নিজের পছন্দের গল্পগুলো ধারাবাহিকভাবে বলে যেতে চান তিনি।
পড়ুন>>মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দায়ীদের বিচারের আওতায় আনার দাবি নাহিদের
নতুন এই কাজের অনুপ্রেরণা সম্পর্কে ইমরান বলেন, ‘নাউ ইউ সি মি’ বা ‘প্রেসট্রিজ’-এর মতো হলিউড সিনেমার আদলে তৈরি এই সাইকোলজিক্যাল হরর গল্পটি গ্রামবাংলার এক সাধারণ মানুষের জাদুকর হয়ে ওঠার সংগ্রাম ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলে। দিন শেষে এটি ভালোবাসার বড় মাহাত্ম্যকেও তুলে ধরে। হরর ঘরানাটি তার প্রিয়, কারণ এতে সামাজিক ইস্যুর পাশাপাশি রূপকথার আদলে নানা স্তরবিন্যাসে গল্প বলা সহজ হয়।
কাজের চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, নির্মাণ বা পরিচালনার চেয়ে প্রযোজনা করা বেশি কঠিন মনে হয়েছে, তবে নিজের দর্শন ফুটিয়ে তোলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় ছাড়া বড় কোনো বাধা আসেনি। প্রথমবার শোনার পরই এটি মনে দাগ কাটে। নতুন গল্পটি বলার প্রেরণা পেয়েছেন হলিউড সিনেমা ‘নাউ ইউ সি মি’, ‘প্রেসট্রিজ’ ইত্যাদি সিনেমা থেকে। দিন শেষে যা ভাবতে শেখায়, ভালোবাসাই বড় জাদু।
পড়ুন>>জাতিসংঘে ৮১তম অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ক্যারিয়ারজুড়ে আশফাক নিপুন, তানিম নূর এবং মেজবাউর রহমান সুমনের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার নির্মাতা সত্তাকে সমৃদ্ধ করেছে। এর মধ্যে মেজবাউর রহমান সুমন তার প্রিয় দেশি নির্মাতা এবং আন্তর্জাতিকভাবে কোয়েন্টিন টারান্টিনোর কাজের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। পরাবাস্তব বা ভৌতিক ধাঁচের গল্পে কাজ করতে পছন্দ করা ইমরান ‘রইদ’ কাজটির সময়ও একই ঘরানার প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছিলেন। শরীফ বলেন,‘আমি সব সময় একটু ভিন্ন ঘরানার গল্পগুলোয় কাজ করি। দেশের বাস্তবতায় নির্মাতাদের তো জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়।
‘জাদুকর’ ওয়েব কনটেন্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শরীফ সিরাজ এই কাজের প্রস্তুতির অভিজ্ঞতা শেয়ার করে জানান, চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তাকে রীতিমতো একজন পেশাদার জাদুকর এসকে মিঠুর কাছ থেকে কৌশল শিখতে হয়েছে।
আরও পড়ুন>>দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান
শরীফ বলেন, ভিন্নধর্মী গল্পের প্রতি তার আগ্রহের কথা জেনে ইমরান তাকে এই চ্যালেঞ্জিং চরিত্রের প্রস্তাব দেন। যদিও শুরুতে কিছুটা দ্বিধা ছিল, কিন্তু পরিচালকের উৎসাহে শেষ পর্যন্ত তিনি প্রস্তুতি নিয়ে শুটিং সম্পন্ন করেন। তিনি জানান, জাদুকর হওয়ার জন্য তাঁকে রীতিমতো জাদুকরের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে।
রাজীব হোসেনের লেখা কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এই ওয়েব কনটেন্টটির শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশে। দুই মাস আগে শেষ হওয়া এই প্রজেক্টের বিভিন্ন চরিত্রে শরীফ সিরাজ ছাড়াও অভিনয় করেছেন শাওয়ানা, আনোয়ার হক এবং রশিদ হারুন। খুব দ্রুতই কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘জাদুকর’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























